দৃষ্টিহীন প্রতিবন্ধীর স্ত্রীকে নিয়ে পালালো অপর এক প্রতিবন্ধীর পরিবারের সদস্য - The News Lion

দৃষ্টিহীন প্রতিবন্ধীর স্ত্রীকে নিয়ে পালালো অপর এক প্রতিবন্ধীর পরিবারের সদস্য

 


দি নিউজ লায়নঃ   এক প্রতিবন্ধীর স্ত্রীকে নিয়ে পলাতক আরেক প্রতিবন্ধী পরিবারের সদস্য। শান্তিপুর থানার দ্বারস্থ দুই প্রতিবন্ধী পরিবারের স্বামী, এবং স্ত্রী, ঘটনাটি শান্তিপুর সুত্রাগড় চর এলাকায়। জানা যায় নদীয়ার মদন পুর এলাকার বাসিন্দা কালি শংকর সরকার নিজে একজন প্রতিবন্ধী, তার স্ত্রী ও প্রতিবন্ধী, শান্তিপুর সুত্রাগড় চর এলাকার বাসিন্দা সোমা মাহাতোর স্বামী ভোটের পর থেকেই বাড়ি ছেড়ে চলে যায়।


 গত তিনদিন আগে তার স্ত্রী সোমা মাহাতো শান্তিপুর সুত্রাগড় চর এলাকায় শশুর বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করলে পরিবারের পক্ষ থেকে বলা হয় তার স্বামী দ্বিতীয় বিবাহ করেছে। সোমা মাহাতো একজন প্রতিবন্ধী চোখেমুখে দেখতে না পাওয়ার কারণে ঠিকভাবে চলাফেরা করতে পারে না খবর শুনতে হতবাক হয়ে পড়ে সোমা মাহাতো। ইতিমধ্যে নদীয়ার মদনপুর এলাকার বাসিন্দা কালি শংকর সরকার কোনরকম ভাবে যোগাযোগ করে সোমা মাহাতোর সাথে। দুজনেই একত্রিত হয়ে শুক্রবার শান্তিপুর থানার দ্বারস্থ হয় এছাড়াও একই সাথে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।


 তাদের দাবি প্রশাসন যদি তাদের একটু সহযোগিতা করে তাহলে হয়ত দুই পরিবারের স্বামী স্ত্রীকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে পারবে। প্রতিবন্ধী কালিশংকর সরকার জানান, তিনি মদনপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন কোন রকম ভাবে বিভিন্ন যানবাহনে মানুষের কাছ থেকে সহযোগিতা পেয়ে সংসার চালান। তার স্ত্রী ও প্রতিবন্ধী, কিন্তু কী কারণে হঠাৎই এইভাবে সংসার ছেড়ে চলে গেল কিছুতেই তিনি বুঝতে পারছেন না। এখন সঙ্গীহীন হয়ে স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টায় অনর তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.